ফরিদগঞ্জে সংহতি দিবস পালিত

মো.আ.কাদির

যথাযথ মর্যাদায় ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
৭ নভেম্বর ( বৃহস্পতিবার) বিকেলে রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া মোহাম্মাদীয়া কিন্ডার গার্টেন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক,সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ আজিজুর রহমান আজিজ।

তিনি বক্তব্যে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কঠোর আন্দোলনের মাধ্যমে জিয়ার সৈনিকেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অচিরেই মুক্ত করে আনবো ইনশাআল্লাহ্। সেই লক্ষে সাবেক এমপি লায়ন হারুন- অর রশিদের নেতৃত্বে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য দলের ত্যাগী, পরীক্ষিত এবং যোগ্য নেতাদের মুল্যায়নের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে।

রুপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেযারম্যান বিল্লাল হোসেন খানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি হারুনুর রশিদ জামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাকির হোসেন পাটওয়ারী, জাকির হোসেন ভিপি, সাবেক ভিপি শাহ্ আলম মুকুল, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু মেম্বার, সাবেক সাধারন সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী, উপজেলা বিএপির প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগা আহবায়ক ইকবাল পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ১৬ নং ইউনিয়ন বিএপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন, পৌর বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ পাটওয়ারী, পৌর মহিলা দলের আহবায়ক ফারুল বেগম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম মাহমুদ রাঢ়ী, যুগ্ম আহবায়ক আলী আজগর লিটন, পৌর ছাত্রদলের আহবায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, কলেজ ছাত্রদলের আহবায়ক নাছির উদ্দিন প্রমুখ।

Loading

শেয়ার করুন: