ফরিদগঞ্জে  সোলার এনার্জি এবং বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে বাজার কমিটির মতবিনিময় সভা

জসিম উদ্দিন :
ফরিদগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে সোলার এনার্জি এবং বিদ্যুৎ সংক্রান্ত বিষয় নিয়ে বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ এর আয়োজিত
এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) আতিকুজ্জামান।
সভায় বক্তারা সোলার এনার্জির (সৌরসক্তি) সর্বোত্তম ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় এবং গ্রাহক সেবার মানোন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। বিশেষ করে বাণিজ্যিক এলাকা ও বাজারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোবারাব হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) নাজিবুল্লাহ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ইমাম হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি টিপু পাঠান , সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেয়ার করুন: