নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৩টি ইটভাটাকে ৩৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার।
জরিমানাকৃত ইটভাটাগুলো হচ্ছে-উপজেলার টোরামুন্সিরহাট এলাকার মেসার্স মুন্সিরহাট ব্রিক ফিল্ড। এই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, শোল্লাবাজার সাচনমেঘ এলাকার মেসার্স মামুন এন্ড বাদার্স। এই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা ও উটতলী এলাকার মেসার্স মামুন এ- ব্রাদার্স কে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক এ,এইচ,এম, রাসেদ, পরিদর্শক উত্তম কুমার, নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ.এইচ.এম. রাসেদ বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে মেসার্স মাহবুব চেয়ারম্যান ব্রিক, গাজীপুর বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর ও মেসার্স মানিকরাজ ব্রিকস, মানিকরাজ, ফরিদগঞ্জ, চাঁদপুর কে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ নির্দেশনা প্রদান করেন। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাছিয়ারা নামক স্থানে পরিচালিত একটি ডেইরী ও পোল্ট্রি ফার্ম সরেজমিন পরিদর্শন করা হয়। তাদেরকে অবিলম্বে ডেইরী ও পোল্ট্রি ফার্ম বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
![]()