ফরিদগঞ্জ অফিস:
চাঁদপুর ফরিদগঞ্জে ডিজিটাল পদ্ধতিতে গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ বহুমুখী ঘূনিঝড় আশ্রয় কেন্দ্র ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্ধোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও আন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে ।
গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ মিলনায়তনে রবিবার ১৩ অক্টোবর সকালে উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান এমপি
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান,ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.জাহিদুল ইসলাম রোমান,ফরিদগঞ্জ পৌরসভা মাহফুজুর রহমান,ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবদুর রকিব,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আওরঙ্গজেব,৫নং গুপ্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল গনি বাবুল পাটওয়ারী,গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.খোরশেদ আলম চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. মশিউর রহমান মিটু, জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম রিপন ,৩নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা শরাফত উল্যা প্রমূখ
![]()