ফরিদগঞ্জ থানায় ওসি সস্ত্রীকসহ করোনায় আক্রান্ত

ফরিদগঞ্জ :

সারা দেশের ন্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হু-হু করে বেড়েই চলছে মহামারি করোনা আক্রান্তের সংখ্যা। এবার ফরিদগঞ্জ থানায় করোনায় হানা দিয়েছে। ৩০ মার্চ মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে ৩০মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সে আসা ৩ টি রিপোর্টের মধ্যে ২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও উনার সহধর্মিনীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০ জনে।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার সকালে আসা ৩টি রিপোর্টের মধ্যে ২টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ১০৮১ টি রিপোর্টের মধ্যে ১০৮১ জনের রিপোর্ট এসেছে এর মধ্যে ৩১০ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ২৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

শেয়ার করুন: