ফরিদগঞ্জ বালিথুবা ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

আনোয়ারুল হক:

চাঁদপুর জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও ফরিদগঞ্জ বালিথুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম. হারুন-অর-রশিদ এর উপর দূর্বৃত্তদের হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়রি) সকাল ১১টায় চাঁদপুর শহরের কালিবাড়ী শপথ চত্বরে জেলা কৃষকলীগ এই মানববন্ধন কমূর্সচির আয়োজন করে।

জেলা কৃষক লীগ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ জয়নাল আবেদীন প্রধান,ছাত্তার সিদ্দিক,সদস্য আব্দুল মালেক রিপন, মতলব দক্ষিণ উপজেলা কৃষক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা লতিফ পাঠান,সাংগনিক সম্পাদক হুমায়ন করিব,চাঁদপুর পৌর কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, মতলব উত্তর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি ছাত্তার পাটওয়ারী, সহ-সভাপতি জহির হোসেন মিজি, সাধারণ সম্পাদক সফর আলী ও ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন টিটু।

মানববন্ধনে কৃষকলীগ নেতা ও চেয়ারম্যান হারুন অর রশিদ এর উপর হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন বক্তারা।

মানববন্ধন কমূর্সচিতে জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আলমগীর গাজী, সদস্য মো. মামুন ভুঁইয়া, হুমায়ুন কবির, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কুদ্দুছ, পরিদগঞ্জ কৃষক লীগের সাধারণ সম্পাদক সফর আলী, ২নং বালিথুবা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আমিন খানসহ কৃষক লীগ জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতা-কর্মী অংশ গ্রহন করে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভা থেকে চেয়ারম্যান হারুন-অর-রশিদ নিজ এলাকায় যাওয়ার পথে ফরিদগঞ্জ উপজেলা সদরে দূর্বৃত্তরা তার উপর হামলা করে। এতে তার বাম হাতের ৩টি আঙ্গুল কেটে যায়। তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলা হলেও আসামীরা এখন পর্যন্ত আটক হয়নি।

চেয়ারম্যানের উপর হামলার ঘটনায় (১৪ ফেব্রুয়ারি) আহত ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের ছোট ভাই জাহিদুল ইসলাম ঝুটন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এখন পর্যন্ত ওই মামলায় একজন আসামী আটক হলেও বাকী আসামীরা প্রকাশ্যে ঘুরছে বলে বাদী পক্ষের অভিযোগ।

অপরদিকে আহত চেয়ারম্যান হারুন-অর-রশিদকে হাসপাতালে দেখতে গিয়েছেন বাংলাদেশ কৃষকলীগের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় কৃষকলীগের পক্ষ থেকে এই ঘটনার লিখিত আকারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে।

এছাড়াও চেয়ারম্যান শারিরীক অবস্থা ও তার চিকিৎসার খোঁজ খবর নিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতা কর্মী হাসপাতালে গিয়েছেন।

Loading

শেয়ার করুন: