বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের বই তুলে দিয়ে বই উৎসব করা শেখ হাসিনার অনন্য অবদান : ওচমান গনি পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক:

বিপুল উৎসাহ-উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী আহমাদিয়া ফাজিল মাদরাসায় বুধবার বিনামূল্যের বই বিতরণ উৎসব-২০২০ সম্পন্ন হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ ওচমান গনি পাটওয়ারী।

অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে বরাদ্দকে দেশের জন্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। কারণ, এর মাধ্যমে দেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণ ও বই উৎসব এই সরকারই শুরু করেছে। বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের বই তুলে দিয়ে বই উৎসব করা শেখ হাসিনার অনন্য অবদান।

তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েদের যোগ্য নাগরিক তথা যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি দুঃখ করে বলেন, আজ আমাদের ছেলে-মেয়েরা পুঁথিগত বিদ্যা অর্জন করছে ঠিক কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। কারণ তাদের যোগ্য করে গড়ে তোলার জন্য আমরা যারা অভিভাবক, শিক্ষক তারা তাদেও নৈতিক ও পারিবারিক শিক্ষাগুলো দিচ্ছি না। ফলে তাদের অনেকেই মেধা অর্জন করছে, সনদ পাচ্ছে কিন্তু আদর্শ মানুষ হচ্ছে না। অথচ একজন পরিপূর্ণ মানুষ হওয়া সবার আগে জরুরী।

সিনিয়র আরবি প্রভাষক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা আবদুল মান্নান, রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটোয়ারী, সিনিয়র আরবি প্রভাষক আঃ হামিদ ও মোঃ আবদুল্লাহ, বাংলা প্রভাষক সুলতানা আক্তার, ইংরেজি প্রভাষক শেফাতুন নাহার, সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন, মোঃ শহীদুল্লাহ, আমিনুল ইসলাম বিএসসি প্রমুখ। বক্তব্য

শেষে প্রধান অতিথি ১ম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

Loading

শেয়ার করুন: