জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জ পৌর ৪নং ওয়ার্ডে ভাটিরগাঁও জামে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬জানুয়ারি শুক্রবার সকাল ৯ টায় ভাটিরগাঁও জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করা হয়।
মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি,পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী।
দোয়াগীর হিসাবে উপস্থিত ছিলেন জৈনপুরী পীর সাজেব আলহাজ্ব মাওলানা শাহ সূফী তাহসীন আহমেদ সিদ্দিকী।
এ সময় আরো উপস্তিত ছিলেন চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি হাজী মোঃকামরুল হাসান সাঊদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিন্টু,সহ সমজিদ কমিটি সভাপতি,নুরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল খালেক মাস্টার,মনির হোসেন,আকিত জাবেদ, আবু সুফিয়ান, মাসুদ আলম,মামুন পাটওয়ারী, আরিফ,বাসার, শরিফ,নিসার, রবিউল, মাইন উদ্দিন, প্রমুখ।
![]()