মতলব দক্ষিণ ব্যুরো:
মতলব উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সমিতির চেয়ারম্যান সলিম উল্লাহ বারী চেীধুরীর সভাপতিত্বে ও সমিতির পরিচালক রোটা. শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মো: আওলাদ হোসেন লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, সমিতির পরিচালক মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, সমিতির পরিচালক মো: শওকত আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:আবুল হাসনাত।
দ্বিতীয় পর্বে সমিতির সহ-সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিমের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপত্বি করেন সমিতির চেয়ারম্যান সলিম উল্যাহ বারী চৌধুরী।
এ সময় সমিতির আওতাভূক্ত সদস্য সমিতির প্রতিনিধিবৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন সমিতির সদস্যবৃন্দ।
![]()