মতলবে প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক:

মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কের গৌরিপুর এলাকার মানিককান্দিতে ১১ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (৩৫) গুরুত্বর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন সকালে তিনি স্বপরিবারে ঢাকা থেকে মতলব এক্সপ্রেস বাসে করে মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর গ্রামের বাড়িতে আসছিলেন। ওই বাসে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ছিলো। বাসটি দুপুর আনুমানিক ১২টায় গৌরিপুরের মানিককান্দি নামক এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে বাসে থাকা ১০-১২ জন যাত্রী আহত হয় । যার মধ্যে মাহমুদুল হাসানের বা হাতের বিভিন্ন অংশে কাচ ঢুকে মারাত্বক ভাবে আহত হন।

পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। আহত মাহমুদুল হাসান উপজেলার ১৫৫ নং নারায়রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

দুর্ঘটনায় শিকার হওয়া বাসের একাধিক যাত্রী বলেন, ওই সময় বাসের ড্রাইভার এক হাতে গাড়ি চালাচ্ছিলেন এবং অপর হাত দিয়ে মোবাইলে কথা বলছিলো । যার কারণে বিপারীত দিক থেকে আসা অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

পরিবারের সদস্যরা জানান, তাঁর অপারেশন করতে হবে, এতে রক্তের প্রয়োজন। সবাই তার জন্য দোয়া করবেন।

Loading

শেয়ার করুন: