মেঘনাবার্তা রিপোর্ট:
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও নয়াকান্দি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবুল কালাম অজিকে ১৬ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। ১৯ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে মতলব দক্ষিণ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে ২০ অক্টোবর আবুল কালাম অজিকে জেল হাজতে প্রেরন করা হয়।
![]()