মতলবে শিশুকে হত্যা করে জঙ্গলে ফেলে দিলো মা

মেঘনাবার্তা রিপোর্ট:

চাঁদপুরের মতলবে এক নবজাতক শিশু কন্যাকে হত্যা করে জঙ্গলে ফেলে দিয়েছেন এক মা।১৯ অক্টোবর রাতে উপজেলার ঠাকুরকান্দি গ্রামের কামাল উদ্দিন প্রধানের স্ত্রী শিরিন বেগম কন্যা সন্তান প্রসব করেন।

ওই নবজাতক শিশুটিকে প্রসবের পর পর হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে ফেলে দিয়েছেন মা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঠাকুরকান্দি গ্রামের রহমত আলী প্রধানের ছেলে কামাল উদ্দিনের স্ত্রী শিরিন বেগমের প্রসব ব্যথা উঠলে তার শাশুড়ি গ্রাম্য ধাত্রী ডেকে আনতে যান। এ সময় শিরিন টয়লেটে গেলে সেখানেই তার কন্যা সন্তান জীবিত জন্ম হয়। সঙ্গে সঙ্গেই নবজাতকের মা তাকে হত্যা করে বাড়ির পাশে জঙ্গলে এক গর্তে ফেলে দেন।

শাশুড়ি বাড়ি ফিরে শিরিনের এমন কান্ড দেখে তাকে জিজ্ঞসাবাদ করলে তিনি তার সদ্য জন্ম নেওয়া সন্তানকে হত্যা করে ফেলে দিয়েছে বলে স্বীকার করেন। তাৎক্ষণিক শিরিনের শাশুড়ি বিষয়টি পরিবারের সবাইকে জানান।

পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে চাঁদপুরে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশের জিজ্ঞাসাবাদে নবজাতক হত্যার কথা স্বীকার করেন শিরিন। তার স্বামী স্থানীয় একটি মাদ্রাসার দপ্তরী পদে চাকুরি করেন।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক মুরশেদুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিরিন তার নবজাতক শিশুকে হত্যা করেছে বলে স্বীকার করে। পরবর্তীতে আমরা স্থানীয়ভাবে খোঁজ খবর নিয়ে জানতে পারি শিরিন মানসিক সমস্যা আছে। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তিনি তার স্বামীর হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Loading

শেয়ার করুন: