নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্র্যাম্যামান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৪ টি ইটভাটার প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৬ অক্টোবর বুধবার মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহিদুল ইসলামের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন ।
এসময় মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দির মেসার্স মতলব স্ট্যান্ডার্ড ব্রিকসকে ১৫ হাজার টাকা, বাইশপুর এলাকার মেসার্স শাহ পরান ব্রিকসকে ১৫ হাজার টাকা, উত্তর বাইশপুর এলাকার মেসার্স কে এস ব্রিকসকে ১৫ হাজার ও মেসার্স সিএস ব্রিকসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুসারে নিষিদ্ধ এলাকায় অবস্থিত এ চারটি ইটভাটাকে গ্রহণযোগ্য স্থানে স্থানান্তরের জন্য বলা হয়। এছাড়া চলতি মৌসুমে ইটভাটাসমূহের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ,এইচ,এম, রাসেদ, পরিদর্শক উত্তম কুমার, নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
![]()