মতলব উত্তরে ইউএনও শারমিন আক্তার এর বিদায় উপলক্ষ্যে কৃতজ্ঞতা নিদর্শন অনুষ্ঠান

মনিরা আক্তার মনি :

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর বিদায় উপলক্ষ্যে কৃতজ্ঞতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মাহফুজ মিয়া।

আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, ভালো কাজের দ্বারা মানুষের সেবক হওয়া যায়। আর জনগণের সেবক হতে পারলে জনগণই কর্ম মূল্যায়ন করে। মতলব উত্তর বিদায়ী ইউএনও শারমিন আক্তার একজন আদর্শবান কর্মকর্তা হিসাবে নিজেকে ভবিষ্যতেও দেশ সেবায় নিয়োজিত রাখবেন। উপজেলা পরিষদের সঙ্গে সমন্বয় রেখে তিনি মতলব উত্তরে অগণিত ভালো কাজের সূচনা, ইতিবাচক ও দৃষ্টি নন্দন করে পরিসমাপ্তি ঘটিয়েছেন। একজন জনবান্ধব কর্মকর্তা হিসাবে নিজেকে মেলে ধরেছেন।

এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিদায়ী নির্বাহী অফিসার শারমিন আক্তার, ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন পাটোয়ারী,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদুল্লাহ প্রধান, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক জাকির হোসেন, গজরা ইউনিয়ন চেয়ারম্যান হানিফ দর্জি, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড.মহসিন মিয়া মানিক, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম লস্কর, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান,আইন সম্পাদক এডভোকেট মনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী।

বিদায়ী সংবর্ধনায় এমএ কুদ্দুস বলেন, ইউএনও শারমিন আক্তার একজন দক্ষ কর্মী, তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। তিনি শুধু জনপ্রতিনিধি নয়, সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন যে কেউ তার এই উদারতায় তাকে শুধু শ্রদ্ধা করতেন। আশাকরি নতুন কর্মস্থলে গিয়েও মতলব উত্তরের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন ইউএনও।

নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, মানুষ খুবই আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন।

Loading

শেয়ার করুন: