মতলব উত্তরে ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভা

মনিরা আক্তার মনি :

পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সাদুল্লাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটি মাদক, ইভটিজিং, নারী-শিশু নির্যাতন, সন্ত্রাস-জঙ্গি, চুরি ডাকাতি ও সামাজিক অপরাধ দমনে সচেতনতামূলক এ সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা বলেন, অপরাধের বিষয়ে কোন ছাড় নেই। আর মাদক সন্ত্রাস তো চলতেই পারে না। যে কোনো মূল্যে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও সমাজিক অপরাধ প্রতিহত করা হবে। এ ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে সবসময় তৎপর রয়েছে পুলিশ। তিনি বলেন, যেকোনো অপরাধের বিষয়ে কারো কাছে কোন তথ্য থাকলে সাথে সাথে আমাদের জানাবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। পুলিশ সর্বদা জনগণের সেবক হয়ে কাজ করছে। কারো আশেপাশে চুরি ডাকাতির ঘটনা চোখে পড়লে মতলব উত্তর থানা পুলিশকে অথবা ৯৯৯ এ কল করবেন। আর মনে রাখবেন পুলিশের পাশাপাশি সবাইকেই অপরাধ নির্মূলে সচেতন হতে হবে। তিনি সকলের সহযোগী কামনা করেন।

সভায় সভাপতিত্ব করেন সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লোকমান আহম্মেদ মুন্সী। সাদুল্যাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক শরীফ হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, পাঠানবাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান মাস্টার, সাদুল্যাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন বাদশা।

আরো বক্তৃতা করেন, সমাজসেবক হুমায়ূন কবির, মোহাম্মদ মিলন মুন্সী, ইউপি সদস্য গোলাম মোস্তফা, সমাজসেবক ভুলু মিয়া, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান, মোহাম্মদ আলী, হাবিবুল্লাহ প্রধান, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম টিপু, ইউপি সদস্য আসমা আক্তার, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন প্রমুখ।

Loading

শেয়ার করুন: