মতলব উত্তরে কম্বল বিতরণ

মনিরা আক্তার মনি :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠন’ এর উদ্যোগে গবির, অসহায় শীতার্ত মানুষের মাঝে ১শ’ কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর বাজারে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন কাজী রফিকের সভাপতিত্বে ও এডমিন সেলিম আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাজী মো. শরীফ।

প্রধান অতিথি বলেন, এই শীতে দুঃস্থ দরিদ্র, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে।তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের দেশ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলায় কোন দুস্থ, দরিদ্র মানুষ শীতে কষ্ট পাবে না।

বিতরণকালে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, যুবলীগ নেতা মানিক মৃধা, আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠন এর এডমিন সোহাগ মৃধা, ইসমাম আহমেদ সোহাগ, সদস্য আবু মুসা, নাজমুল হাসান।

উল্লেখ্য, আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠনেরর মাধ্যমে মতলব উত্তরের ৮টি ইউনিয়নে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Loading

শেয়ার করুন: