মতলব উত্তর প্রতিবেদক :
মতলব উত্তর উপজলার শুক্রবার দুপুরে মুফতিরকান্দি গ্রামে ফেরদৌসী বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিজ বসত ঘরে বিদ্যুতায়িত হয়।
গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত. ফেরদৌসী বেগম উপজেলার মুপ্তিরকান্দি গ্রামের সফিক সিকদারের স্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অবগিত করলে উপ-পরিদর্শক মো. ছালাউদ্দিন লাশের সুরতহাল তৈরি করেন।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বাড়ির লোকজন জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে ফেরদৌসী বেগম নিজ বসত ঘরে অবস্থান করছিল। ঘরে বিদ্যুতের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়।
![]()