মতলব দক্ষিণে জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপকের বিদায় ও বরণ

মতলব দক্ষিণ ব্যুরো :

মতলব দক্ষিণে জনতা ব্যাংক লিমিটেড মতলব বাজার শাখার ব্যবস্থাপক মোঃ শাহজালাল তপাদার (জালাল) এর বিদায় ও নবাগত ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন পলাশের বরণ অনুষ্ঠান ২৯ জানুয়ারী রাতে ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব কাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও ব্যাংকের সিনিয়র অফিসার অঞ্জন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জনতা ব্যাংক চাঁদপুর অঞ্চলের উপ-ব্যবস্থাপক মোঃ শাহ আলম মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রতন কৃষ্ণ সাহা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের নবাগত ব্যবস্থাপক মহিউদ্দিন পলাশ, বিদায়ী ব্যবস্থাপক মোঃ শাহজালাল তপদার, বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান খাঁন, এসএম সেলিম, এমএ আজিজ বাবুল, মোজাম্মেল হক খোকন, রিপন পাটোয়ারী, ভিপি জাকির হোসেন, আঃ লতিফ, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল, নারায়নপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ মোসলেহ উদ্দিন আহমেদ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, চান্দ্রা শাখার ম্যানেজার সাইয়েদুল মোরসালিন, জনতা ব্যাংক সিবিএ চাঁদপুর জেলা শাখার সভাপতি শরীফুল ইসলাম, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মজিবুর রহমান সরকার প্রমুখ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাধারন সম্পাদক ফয়সাল সরকার, মতলব প্রেস সাধারন সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, মতলব প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রোটা. রেদওয়ান আহম্মেদ জাকিরসহ ব্যাংকের চাঁদপুর ও মতলব শাখার কর্মকর্তাবৃন্দ, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ, মতলব বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সভায় বিদায়ী ও নবাগত ব্যবস্থাপক ও উপস্থিত সকলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Loading

শেয়ার করুন: