নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও জেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক আব্দুল মালেক ভূঁইয়ার দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
সোমবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি চাঁদপুর শহরের মধ্য ইচলী ভূঁইয়া বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মাওঃ হাছানুজ্জামান ও মাও: মো: আতিকুর রহমান। মোনাজাত পরিচালনা করেন রামপুর আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওঃ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। উপস্থিত ছিলেন বিষ্ণুদী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওঃ মোঃ জসিম উদ্দিন, মাওঃ মোঃ মিজানুর রহমান, মাওঃ আব্দুল হান্নান নিজামী, মাওঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।
মোনাজাতের পূর্বে মরহুমের মাগফিরাত কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুম আব্দুল মালেক ভূঁইয়ার ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া ও মরহুমের বড় ছেলে চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()