মেঘনায় ট্রলার ডুবি : নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় মেঘনা নদীর ঘূর্ণিতে পড়ে গাছের গুড়ি বোঝাই ট্রলার ডুবে গেছে। এতে অন্তত ১ জন নিখোঁজ রয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৯ টায় এই ঘটনাটি ঘটে।

শরিয়তপুর জেলার সখিপুর থানার বালার বাজার এলাকা থেকে গাছের গুড়ি বোঝাই ট্রলারটি উত্তাল মেঘনা পাড়ি দিয়ে চাঁপুরের পুরাণবাজার এলাকার একটি স-মিলে আসছিল। এসময় মেঘনা নদীতে ঘূর্ণিতে পড়ে ডুবে যায়। ট্রলারে থাকা দুই জনের একজন সখিপুর থানার মগুল বেপারী বাড়ির দ্বীন ইসলামের ছেলে আলমগীর হোসেন একটি গাছের টুকরো ধরে প্রাণে বেঁচে যায়।

অপর মাঝি একই থানার বালার কান্দি গ্রামের মফিজ উদ্দিন (৩০) ট্রলারের সাথে নদীতে ডুবে যায়। উদ্ধার হওয়া আলমগীর জানান, তারা বালার বাজার থেকে গাছের টুকরা বোঝাই করে ট্রলারটি নিয়ে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে পুরাণবাজার এলাকার স’মিল কাঠ তৈরি করার জন্য আসছিল। সকাল অনুমান সাড়ে ৯টার দিকে ত্রিনদীর মোহনায় আসলে ঘূর্ণিতে পড়ে ট্রলারটি ডুবে গেলে মফিজ নদীতে নিখোঁজ হয়। ট্রলার ডুবির ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

Loading

শেয়ার করুন: