রোটারী ক্লাব হাজীগঞ্জের ময়দা চিনি বিতরণ

হাজীগঞ্জ প্রতিবেদক:

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের গরীব ও দূঃস্থদের মাঝে ময়দা ও চিনি বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে দূঃস্থ্যদের মাঝে ময়দা ও চিনি বিতরণ করেন রোটারী ক্লাব অব. হাজীগঞ্জের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হাজীগঞ্জের ডেপুটি গর্ভণর রোটা. আলী আশরাফ দুলাল, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের সভাপতি ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসফাকুল আলম চৌধুরী, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের ফাষ্ট প্রেসিডেন্ট ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, ফাস্ট প্রেসিডেন্ট রোটা. গৌতম সাহা, ফাস্ট সেক্রেটারী রোটা. যুগল কৃষ্ণ হালদার, ফাস্ট সেক্রেটারী রোটা. প্রাণ কৃষ্ণ সাহা মনা, ফাস্ট সেক্রেটারী রোটা. মানিক রায়, শ্রী শ্রী রামকৃষ্ণ সোবশ্রমে সভাপতি অনিল সাহা ও সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদার মিলন, সাবেক ৫নং ওয়ার্ড কমিশনার প্রবীর কুমার ফটিক সাহা, বর্তমান কাউন্সিলার রিটন সাহা লিটন, রোটারেক্টর সুজন দাস।

Loading

শেয়ার করুন: