লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা

 

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর শহরের লেক থেকে আল আমিন ওরফে তুহিন (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় ১৩ জুলাই রবিবার অজ্ঞাতদের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মৃতের বাবা রমজান আলী প্রধানিয়া।

মৃত আল আমিন চাঁদপুর শহরের মমিনপাড়ার রমজান আলী প্রধানিয়ার ছেলে। এ বছর সে চাঁদপুর গণি মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

পরিবারের অভিযোগ, আল আমিনের মরদেহের চোখের পাশে ও হাতে আঘাতের চিহ্ন আছে। কিশোর গ্যাং তাকে হত্যা করে লেকের ভেতর ফেলে দিয়ে হত্যা করেছে।
আল আমিনের মামা রাজু মাঝি বলেন, আল-আমীন শনিবার সন্ধ্যায় ঘর থেকে বের হয়েছিল। রাতে হাসপাতালে নেয়ার পর তারা মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে আস

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত রহস্য উদঘাটন হবে এবং অপরাধীরা অবশ্যই ধরা পড়বে।

 

Loading

শেয়ার করুন: