নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলার শাহতলী গ্রামে দুই দোকানে দুধর্ষ চুরি হয়েছে। চোরের দল দোকানের তালা ভেঙ্গে মালামাল পিকআপে করে নিয়ে গেছে।
ঘটনা ঘটেছে ২৯ ডিসেম্বর গভীর রাতে। শাতলী জিলানী চিশতী কণেজের উত্তর পাশে পাটওয়ারী বাড়ী জামে মসজিদের সামনের রাস্তার পাশের দোকান গুলোতে।
এলাকাবাসী জানায়, সেখানে ৭/৮ টি দোকান আছে। চুরি হয়েছে সবচেয়ে বড় মুদি ও স্টেশনারী দোকান এবং একটি ঔষধের দোকানে।
মুদি দোকানের মালিক সুমন খান জানায়, চোরেরদল তার দোকান থেকে নগদ ১৭ হাজার টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
ঔষধের দোকান মালিক মাওলানা আব্দুল হালিম জানায়, তার দোকার দামী প্রায় ৫০/৬০ হাজার টাকার ঔষধ এবং নগদ কিছু টাকা নিয়েগেছে।
চুরির ঘটনা চাঁদপুর মডেল থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।
![]()