মেঘনাবার্তা রিপোর্ট:
চাঁদপুর সদর উপজেলার শাহতলী পাটওয়ারী বাড়িতে ৬ অক্টোবর রোববার দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব অব ঢাকা প্যারাডাইজ গোল্ড ডিস্ট্রিক ৩১৫ বি-২ বাংলাদেশ এ চিকিৎসা সেবার আয়োজন করেন।
ক্লাবের প্রেসিডেন্ট লায়ন হোসনেআরা নাজেরর সভাপতিত্বে উক্ত চিকিৎসা সেবা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শওকত ওসমান।বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সহ- সভাপতি ও দৈনিক মেঘনাবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন।
ক্লাব সেক্রেটারী লায়ন ইকরাম ঢালীর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন,ডিস্ট্রিক কাউন্সিলর লায়ন এরশাদ করিম রানা পিএমজিএফ, ডিস্ট্রিক গভর্ণর লায়ন মোবারক হোসেন এমজিএফ, আইপিডিজি লায়ন আশফাকুর রহমান এমজিএফ, কেবিনেট ট্রেজারার লায়ন নেয়ামতউল্যা বাবু, জোন চেয়ারম্যান লায়ন শেফালী আকন্দ এবং লায়ন আব্দুল আজিজ পাঠান।
স্হানীয় ভাবে অনুষ্ঠানের সার্বিক সহায়তা করেন,জাহিদ পাটওয়ারী, কামরুল খান, মামুন আল হাসান, সুমন পাটওয়ারী, শিশির পাটওয়ারী, সাইফুল ইসলাম আজাদ খান, হান্নান গাজী, কবির পাটওয়ারী, বদিউল আলম সুজন গাজী, জাহাঙ্গীর বাদশা, রাসেল গাজী প্রমুখ।
দিন ব্যাপী কর্মসূচীতে ছিলো, চক্ষু চিকিৎসা, বাছাইকৃত চক্ষু রোগীদের ছানি অপারেশনের জন্য তালিকা তৈরী, ডায়াবেডিস টেস্ট, ব্লাড গ্রুপিং ইত্যাদি।
শাহতলীসহ আসপাশের প্রায় ৫ টি গ্রামের ৪ শতাধিক মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।
![]()