শাহতলী দারুল আমান হাতেমিয়া হিফজুল কুরআন মাদ্রাসার ওয়াজ মাহফিলপূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

মেঘনাবার্তা রিপোর্ট :

চাঁদপুর সদর উপজেলার শাহতলী দারুল আমান হিফজুল কুরআন মাদ্রাসার বার্ষিক মাহফিল ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।

এর পূর্বে সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত বিভিন্ন মাদ্রাসা ছাত্রদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, হামদ, নাত প্রতিযোগিতা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন।

প্রধান মেহমান ছিলেন, তালতলা জামে মসজিদের সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল হক লালু মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল আলম বাসেত পাটওয়ারী।

বিচারকের দায়িত্ক পারন করেন হযরত মাওলানা আলাউদ্দিন, আবু তালহা শরীফ এবং ইউসুফ। প্রতিযোগিতায় ২৭ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।

Loading

শেয়ার করুন: