শাহরাস্তিতে সড়ক দুর্ঘটনায় নিহত : ২

শাহরাস্তি প্রতিবেদক:

শাহরাস্তিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমগীর (৩৮) ও শাহজাহান (৫০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এদের বাড়ি শাহরাস্তি উপজেলার দেবকরা গ্রামে। শনিবার সন্ধ্যা ৭টায় মেহের স্টেশন এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলমগীর ও শাহজাহান হাজীগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে শাহরাস্তি বাড়ির দিকে যাচ্ছিলো। মোটরসাইকেলটি চালাচ্ছিলো আলমগীর। মোটরসাইকেলটি চালিয়ে ঘটনাস্থলে আসলে রাস্তার এক পাশে দাঁড়ানো অবস্থায় ট্রাকের ভেতর ঢুকিয়ে দেয় মোটরসাইকেলটি। মোটরসাইকেল চালক আলমগীরের অসাবধানতাবশত মোটরসাইকেলটি চলন্ত অবস্থায় ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান। আর আলমগীরকে গুরুতর অবস্থায় কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

বার সকাল ১১ টায় স্থানীয় দেবপাড়া ডক্টর শহীদুল্লাহ মারগা উচ্চ বিদ্যালয় মাঠে আলমগীর এর জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।

Loading

শেয়ার করুন: