নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর সদর উপজেলার পশ্চিম সকদি জনতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধন হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান মো: রোকনুজ্জামান রোকন।
তিনি তার বক্তব্যে বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারন এই বিদ্যালয়ে একদিন আমি ছাত্র ছিলাম, আর আজকে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করি। তিনি বলেন, বর্তমান শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি আমাদের চাঁদপুরের গর্ব। তার মাধ্যমেই বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। এছাড়া তার কারনেই চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকলে ডাঃ দীপু মনি এমপি’র দীঘায়ূ ও তার অসুস্থ্য স্বামী তৌফিক নেওয়াজের জন্য দোয়া করবেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শেখড়ে পৌছতে পারে না। তোমাদেরকে শুধু পড়ালেখায় ভাল হলে চলবে না। পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শি হতে হবে। শিক্ষকদের সন্মান করতে হবে। তোমরা সকল ভাল কাজের সাথে সবসময় থাকবে। আর মন্দ কাজগুলোকে ঘৃনা করবে। দেশ ও দশের সেবা করার মনোভাব নিয়ে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান পাটওয়ারীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খোরশেদ আলম। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মধুসূদন চক্রবর্তীর পরিচালনায় বিদ্যালয়ের দাতা সদস্য ও ইউপি সদস্য মোঃ রিয়াজ উদ্দীন পাটওয়ারী, শিক্ষানুরাগী সদস্য মোঃ নূর আলম খান, অভিভাবক সদস্য মনুজান বেগম, দাতা সদস্য আবদুস সামাদ পাটওয়ারী, সাবেক ইউপি সদস্য পাঠান শাহজাহান, বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান খান স্বপন, মুসলিম খান ও দেলোয়ার হোসেন মিজি, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাহবুবুর রশিদ পাটওয়ারী, সিনিয়র শিক্ষক মোঃ আবুল বাশার, মোসাঃ শামীমা আখতার, সেলিনা আফরোজ, সেলিম গাজী, ফারুক হোসেন, জাকির হোসেন, শামীমা মিতা, সহকারি শিক্ষক সরোয়ার সাজ্জাদ, আবু জাফর সিদ্দিক, মোঃ দিদার হোসেন, মোহাম্মদ মহসীন, ফয়জুন্নেছা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃ জালাল উদ্দীন। শপথ বাক্য পাঠ করান লামিয়া আক্তার। জাতীয় সংগীত পরিবেশন করে মায়া আক্তার, বীনা আক্তার, ইকরাম হোসেন পাটওয়ারীসহ অন্যান্য শিক্ষার্থীরা। বিকেলে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
![]()