শিক্ষার্থীদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে: মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা

মতলব দক্ষিণ ব্যুরো:

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম বলেছেন, আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালন করবে। তোমাদের মাঝ থেকেই বেরিয়ে আসবে আমাদের আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাস্ট্রপ্রতি আব্দুল হামিদের মতো ব্যক্তিত্ব। বোর্ডের এ পরীক্ষা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তারা সুশিক্ষিত হয়ে উঠলে জাতি উন্নত হবে। ছেলেমেয়েদেরকে মানুষের মত মান্ষু করেই গড়ে তুলতে হবে। তিনি জে.এস.সি পরীক্ষার্থীরা কৃতিত্বের সহিত পাস করে স্কুলের মুখ উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করেন। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে প্রবেশপত্র, কলম ও প্রয়োজনীয় সকল কিছু দেখে নিতে হবে। এ বিদ্যালয়টিতে ডে-কেয়ার পদ্ধতি থাকায় উপজেলার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলো সমানভাবে এগিয়ে চললে দেশ এগিয়ে যাবে।

২৬ অক্টোবর দুপুরে বিদ্যালয় কার্যালয়ে লিটল স্কলার্স একাডেমির জেএসসি পরীক্ষার্থীদের সৌজণ্যে বার্ষিক মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন প্রধান, ঢাকা প্রাইম ব্যাংকের ম্যানেজার মোঃ আজিজুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার লায়ন দেওয়ান মোঃ সুরুজ, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ রুহুল আমিন।

ইংরেজি শিক্ষক দেওয়ান ইমরান হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনায় পর্ষদের পরিচালক প্রশাসন মাহমুদুল হাসান জুয়েল, পরিচালক শিক্ষা জালাল উদ্দিন আহমেদ সাগর, পরিচালক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, পরিচালক ক্রয় মোঃ শাহআলম বাদল, পরিচালক ডা. মফিজুল ইসলাম, পরিচালক মোঃ মিজানুর রহমান কাজল, পরিচালক মোঃ সালাউদ্দিন আহমেদ, পরিচালক হাফেজা বেগম, বিদ্যালয়ের গনিত বিষয়ের শিক্ষক মোঃ কাউছার, সুমন সাহা, সেলিম প্রধান, কামরুল ইসলাম শিহাব, রফিকুল ইসলাম, সনজিত সরকার, ইমরান হোসেন, হালিমা আক্তার মুক্তা, ফেরদৌসি আক্তার, মোনা, শামীমা আক্তার প্রমুখ। পরে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবু বকর ছিদ্দিক।

পরে বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম।

Loading

শেয়ার করুন: