নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এস.এস.সি ২০২০ (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলা অডিটরিয়ামে বিদ্যালয়ের অধ্যক্ষ প্রকৌশল ড. মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম নাজিম দেওয়ান।
এসময় উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড । সুন্দর সমাজ গড়তে হলে শিক্ষার প্রয়োজন রয়েছে। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষকে সুন্দর ভবিষ্যৎ ও পথ দেখায়। যে সকল মানুষের মধ্যে শিক্ষার আলো নেই তারা সঠিক মানুষ হিসেবে সমাজে বাস করতে পারে না।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন , তোমরা এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষাজীবনের প্রথম ধাপ শুরু করবে। শুধুমাত্র ভালো রেজাল্টের জন্য নয় ভালো মানুষ হিসাবে তৈরি হতে সঠিক শিক্ষার কোন বিকল্প নেই। একদিন শিক্ষা অর্জনের মাধ্যমে তোমরা এই দেশের কর্ণধার হয়ে দাঁড়াবে হয়তোবা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ দেশের প্রধানমন্ত্রী ও হতে পারে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর মোঃ শাহজালালের পরিচালনায় শিক্ষক – শিক্ষিকা ও বিদায় পরীক্ষার্থী মোট ১৪৭, জন উপস্থিত ছিলেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ ইন্সট্রাক্টর মোঃ সিকান্দার, আলামিন শরীফুর রহমান শেখ, হাসান আহমদ, মাহবুবুর রহমান, মনির আহমদ ভূঁইয়া, শফিউল্লাহ ভূঁইয়া, তৌহিদুল আলম, আক্তার হোসেন, ওয়াহিদুজ্জামান, ওয়ালীউল্লাহ, তকদির হোসেন, মাহাবুল ইসলাম, শাহজান প্রধানিয়া, শহিদুল ইসলাম আব্দুল মান্নান আইয়ুব আলী তোফায়েল আহমেদ, জহির রায়হান খান, ফয়সাল ,আমেনা আক্তার, মাসুদ গাজী প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক রাইছ মাওলা। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
![]()