শিশু অধিকার নিয়ে বাঁচুক,দেশের জন্য কাজ করুক:জেলা প্রশাসক

 

 

 

নিজস্ব প্রতিনিধি

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” প্রতিপাদ্যে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী), শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি চাঁদপুরের আয়োজনে আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

তিনি বলেন, তোমাদের প্রতিটি পরিবেশনা আমাদের ভীষন ভাল হয়েছে। আমাদের মনে হয়েছে যে আমরা চাঁদপুরের নতুন শিল্পীদেরকে সব জায়গাতেই খুঁজে বেরাই। এ মঞ্চ থেকে আমরা অনেককেই নতুন করে চিনেছি যারা ভাল গান করে, ভাল নাচ করে, ভাল আবৃত্তি করে তাদেরকে আমরা আবিডেন্টিফাই করেছি। তাদেরকে আমরা ইনশাল্লা আরও বড় মঞ্চে পনিবেশনার সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করবো।

তিনি আরও বলেন, বিশ্ব শিশু দিবস ও বিশ্ব কন্যা শিশু দিবস সফল হোক। আমাদের সকল শিশু সকল অধিকার নিয়ে ভালভবে বাঁচুক ভালভাবে থাকুক দেশের জন্য কাজ করুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহম্মেদ সোহেল আমিন সাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ নাদিরা নূর, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা, সাংস্কৃতিক সংগঠক লিটন ভূঁইয়া।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- একাডেমির সংগীত পরিচালনায় সংগীত প্রশিক্ষক, নৃত্য প্রশিক্ষক রুমা সরকার, প্রশিক্ষক অভিজিত রায়, তবলা সংগতে সৈকত মজুমদার সিজার, আবৃত্তি প্রশিক্ষক আক্রাম খান ও অন্তরা বিনতে জাকির মাহা।

শেয়ার করুন: