সকল কিছুতেই আল্লাহর বিচার ব্যবস্থা কায়েম রয়েছে : চাঁদপুর জেলা ও দায়রা জজ

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বার্ষিক জুডিশিয়াল কনফারেন্সের সভাপতির বক্তব্য রাখছেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন।

চাঁদপুর: চাঁদপুর জেলা জজ শীপের আয়োজনে বার্ষিক জুডিসিয়াল কনফারেন্স-২০২০ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্সের দুটি অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ এবং দ্বিতীয় অধিবেশনের বিচার বিভাগীয় কর্মকর্তাবৃন্দের সভা অনুষ্ঠিত হয়।

সভায় পেন্ডিং প্রসেসজারি এবং তামিলের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণ, আদালতে স্বাক্ষীদের উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আসা যাওয়ার সময় নিরাপত্তা বিধান, অনুসন্ধান ও তদন্দের ক্ষেত্রে বিদ্যমান বাধাসমূহ দূরীকরন, জেল-হাজত হতে বিচারাধীন বন্দীদের আদালতে যথাসময়ে হাজিরকরন, হুলিয়া এবং ক্রোকি পরোয়ানা দ্রুত জারীকরণ, আদালত প্রাঙ্গনে বিচারক এবং বিচারিক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অনান্য কর্মকতা-কর্মচারীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহন, মালখানা হতে যথা সময়ে মামলার সহিত সংশ্লিষ্ট আলামতসমূহ আদালতে উপস্থাপন, বিচার কার্য সূচারুভাবে পরিচালনার লক্ষ্য বিচার বিভাগের সহিত অন্যান্য বিভাগের মধ্যে সম্বনয় এবং সহযোগিতা বৃদ্ধিকরণ, মামলার দ্রুত নিস্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ বিবিধ আলোচনা হয়।

অনুষ্ঠানের সভাপতি জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন তার বক্তব্যে বলেন, বার্ষিক কনফারেন্সে যেনো একটা বিদায়ের ঘন্টা বাজছে। আদালতের জিপি, পিপি ও এপিপি সহ অনেকেই বিদায় নিচ্ছেন এবং সাথে আমাদের অফিসাররা ও বিদায় নিচ্ছেন। এ যেনো একযোগ সূত্রে গাথা। এ যেন প্রকৃতির এক অবমুক্তির হার। এর সাথে আমরা সবাই সম্পৃক্ত হয়েছি। এখানে যেন সকলের বিদায়টা প্রাধন্য পাচ্ছে।

তিনি আরো বলেন, যুগে যুগে এ বিচারের দারা বহাল আছে। প্রকৃতিসহ সকল কিছুতেই মহান আল্লাহতায়ালা বিচার ব্যবস্থা সর্বস্তরে কায়েম করেছেন। মানুষের উপকার করার জন্য যদি কঠিন স্পিহা থাকে, আল্লাহ তায়ালা তাকে পথ দেখিয়ে দেন। ১৫-২০ বছর যারা এই দায়িত্বে ছিলেন, তাদের চাইতে আমি বেশী মামলার নিস্পত্তি করছি। বিচারপ্রার্থীদের সেবার জন্য আমি প্রযুক্তিসহ টেকনোলজি ব্যবহার করেছি।

যুগ্ম জেলা জজ- ১ মোঃ সাহেদুল করিমের পরিচালনায় অণুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সরোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার ইউসুফ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন, যুগ্ম জেলা জজ – ২ অরুন পাল, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাঃ মোঃ হাবিব উল করিম, যুগ্ম জেলা জজ ( ল্যান্ড সার্ভে ট্রাইবুন্যাল ) ফারহানা ইয়াসমিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শফিউল আযম, সিনিয়র সহকারী জজ শামসাদ জাহান খান, মোঃ সিরাজউদ্দিন, সহকারী জজ মিথিলা রানী দাস, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ কফিল উদ্দিন, কার্তিক চন্দ্র ঘোষ, সহকারী জজ আসমা জাহান নিপা, লাভলী শীল, নুসরাত জাহান, ফাতেমা জুত জোহরা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক মোঃ এমরান হোসেন, জেলা জজ আদালতের পিপি আমানউল্লাহ, নারী ও শিশূ নির্যাতন দমন ট্রাইবুন্যানের পিপি মোঃ হাবিবুল ইসলাম তালুকদার, জেলা সুপার মাইনউদ্দিন ভুইয়া, পুলিশ পরিদর্শক আতিকুর রহমান প্রমুখ।

Loading

শেয়ার করুন: