সন্ত্রাস ও দুনীতিমুক্ত কমিটি গঠন করতে হবে : ডা: জে আর ওয়াদুদ টিপু

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন শুক্রবার ২২ নভেম্বর বিকাল ৪টায় ইউনিয়নের সাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম দুলুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঃ হান্নান খান মিলনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু

তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজনীতি করতে গিয়ে সব হারিয়েছেন। তিনি অল্প বয়সেই বাবা মাসহ পরিবারের সদস্যদের হারিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি ইউনিটে সন্ত্রাস, মাদক ও দুনীতিমুক্ত কমিটি গঠন করতে হবে, যারা মাদকের সাথে ঝড়িত, হাইব্রিড নেতা হয়ে দলে অনুপ্রবেশ করেছেন, তাদের বাদ দিয়ে কমিটি গঠন করতে হবে। দুনীতিবাজ যারা তারা কখনো দলের প্রবেশ করতে পারবে না। যাদেরকে যোগ্য মনে হবে, তাদেরকেই দলের নের্তৃত্বে আনা হবে। কোন প্রকার বোধাবেধ রাখা যাবেনা। যাকে দলের জন্য মনোনীত করা হবে, তার নেতৃত্বেই সকলেক কাজ করতে হবে। কিছু লোক বিভিন্ন সময় এক একটা গুজব ছড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তাদের থেকে সচেতন হতে হবে, শেখ হাসিনার আমলে দেশ উন্নয়নের রুল মডেলে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিগুলো করার সময় আমরা নারীদেরকে অধিকতর গুরুত্ব দিব। মাদক ও অন্যান্য অপকর্মের সাথে যারা জড়িত তারা আওয়ামী লীগের লোক হতে পারে না। বিএনপি ও জামায়াতের সাথে সম্পর্ক রেখে অনেকে দলের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই ধরণের ব্যাক্তির সমস্যাগুলো তাদের নিজেরই, এগুলো দলের নয়। ওয়ার্ড পর্যায়ের যাদেরকে নেতৃত্ব নির্বাচন করবেন,তাদেরকে যাচাই করে দেখতে হবে। যাতে করে তারা আমাদের দলীয় নির্বাচনগুলোতে ভূমিকা রাখতে পারে। আর যারা বিএনপি-জামায়াত থেকে অনুপ্রবেশ করতে চায়, তাদেরকে চিহ্নিত করতে হবে।

অনুষ্ঠানের শুরুতেই শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

সম্মেলনে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক এ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল,দপ্তর সম্পাদক মোঃ শাহ আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাসুদুর রহমান নান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, উপজেলা যুবলীগের আয়হ্বায়ক এডভোকেট হুমায়ন কবির সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান,শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদীকা ফিরোজা বেগম, ইউনিযন যুবলীগের আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক তুষার হাজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন আল হাসান প্রমুখ।

Loading

শেয়ার করুন: