সন্ধ্যা ৬টায় পর্যন্ত মাইক ব্যবহারের অনুরোধ করলেন মেয়র প্রার্থী অ্যাড:জিল্লুর রহমান

সংবাদদাতা:

চাঁদপুর পৌরসভা নির্বাচনে একজন ব্যতিক্রমি মেয়র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। সৎ, নির্লোভ, মেধাবী ও মার্জিত আচরণের কারণে সর্বমহলে সমাদৃত তিনি।

সাধারণ মানুষের সাথে মিশে পথ চলেন। অহংকারমুক্ত হওয়ার কারণে ধনী থেকে গরীব সবার নজর কেড়েছেন। ১ মার্চ চাঁদপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিনে রিটার্নিং অফিসারের দেয়া নির্দেশনার সাথে যুক্ত করে সবাইকে রাত ৮টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাইক ব্যবহারের অনুরোধ করলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।

তিনি জানান, রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার হলে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়–য়া ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় ব্যাঘাত ঘটতে পারে। তাই সকলের সুবিধার কথা চিন্তা করে ৬টা পর্যন্ত মাইক ব্যবহার করা যেতে পারে। এতে শিক্ষার্থীরা নির্বিঘে লেখাপড়া চালিয়ে যেতে পারবে।

উল্লেখ্য, আগামী ৯ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং আগামী ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Loading

শেয়ার করুন: