এমএ কাদির :
ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের শিক্ষা বৃত্তি সনদপত্র,পুরস্কার ও দরিদ্র মেধাবীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান।
তিনি বলেন , একটি সমাজকে এগিয়ে নিতে, আলোকিত করতে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল শিক্ষা । আমাদের সময় অঞ্চলে স্কুল, কলেজ ছিলনা । দূর দূরান্ত থেকে পাঁচ ছয় মাইল পায়ে হেঁটে স্কুলে কলেজে যেত শিক্ষার্থীদের এ অভিজ্ঞতা আমরা ছোট বেলায় পেয়েছি। এখানে ৯৬ জন ছাত্র- ছাত্রী বৃত্তি পেয়েছেন তার মধ্যে ৫০ জন মেয়ে এবং ৪৬জন ছেলে । আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্ববিদ্যালয়ের সান্সেলর, জাতীয় সংসদের স্পিকারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা নারী,তারা আজ অনেক এগিয়েছে শিক্ষাক্ষেত্রে। যারা মুসলমান তাদের জন্য শিক্ষা অর্জন করা ফরয , এ ব্যাপারে পবিত্র কুরআন ও হাদীস শরীফে সুষ্পষ্টভাবে বলা হয়েছে , জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ। একটা সময় ছিল আমাদের মেয়েদের ঘরের মধ্যে রেখে দিত , বাহিরে যেতে দিতনা, দশ- বারো বছর হলেই বিয়ে দিয়ে দিতো । আজকে কোন বাবা বিয়ে দিতে চাইলেও মেয়েরা এবং তাদের বন্ধুরা সহপাঠিরা যারা আছেন তারা বিদ্রোহ করে লেখাপড়া করেন। আমাদের মহানবী বলেছেন, বিদ্যার্জনের জন্য সুদূর চীন দেশে যেতে।
১৬ সেপ্টেম্বর বুধবার সকালে আয়োজিত অনুষ্ঠানের সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের সভাপতি মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও সদস্য ফিরোজ পাটওয়ারীর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো. ফজলুল করিম পাটওয়ারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র মো. মাহফুজুল হক, আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মেদ মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব ,বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মাহমুদুল আমিন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিক উল্যা,উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান (শাহিন),সিনিয়র যুগ্ন আহবায়ক মো.হেলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক আল আমিন পাটওয়ারী, সদস্য সজিব আহাম্মেদ,পাবেল পাটওয়ারী,আওয়ামীলীগ নেতা জানিবুল হক জুয়েল, নজরুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ আহাম্মেদ,সুবিদপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন সংঘের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন পাটওয়ারী,সদস্য সচিব মো. মনির হোসেন পাটওয়ারী প্রমূখ।
![]()