সুস্থ মনের খোরাক হচ্ছে খেলাধুলা, আর মেধা বিকাশের জন্য দরকার লেখাপড়া

প্রেস বিজ্ঞপ্তি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ-২০২০ উদ্যাপনের অংশ হিসেবে চাঁদপুর সরকারি কলেজ কর্তৃক ২৩ জানুয়ারি বৃহস্পতিবার কলেজ মাঠে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনীপর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন ।

বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। ক্রিড়া শিক্ষক স্বপন কুমার সাহার সঞ্চালনায় উপাধ্যক্ষ অসিত বরণ দাশ শিক্ষার্থীদের খেলোয়াড়সুলভ আচরণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে নিজ নিজ বিভাগের মর্যাদা সমুন্নত রেখে এই প্রতিযোগিতার সফলতা কামনা করেন।

অধ্যক্ষ প্রফেসর ড. এ এস এম দেলওয়ার হোসেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদ্যাপনে আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগিতার আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদেরকে জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে খেলাধুলা এবং পড়ালেখায় মনোনিবেশ করার আহবান জানান।

তিনি আরো বলেন, সুস্থ মনের খোরাক হচ্ছে খেলাধুলা আর মেধা বিকাশের জন্য দরকার লেখাপড়া। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও অংশগ্রহণের আহবান জানান। উদ্বোধনী দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হয়। গণিত বিভাগ ২-০ এ ইংরেজি বিভাগকে এবং হিসাববিজ্ঞান বিভাগ ২-০ এ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে পরাজিত করে।

বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন।

Loading

শেয়ার করুন: