স্থানীয় সরকার উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমানের বিদায় সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি :

চাঁদপুরের স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান, উপসচিব বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা
৩০ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় চাঁদপুরে কর্মরত জেলা ও উপজেলা কর্মকর্তাগণ , ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারীবৃন্দ যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের বিদায়ী অতিথি স্থানীয় সরকার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) চাঁদপুর জেলা প্রতিনিধি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) নিকোলাস বিশ্বাস।

অনুষ্ঠানে প্রকল্পের সহযোগী সংস্থা তথা ব্লাস্ট’র জেলা সমন্বয়কারী মোঃ আমিনুর রহমান,উপজেলা সমন্বয়কারীবৃন্দ মো: সগীর আহম্মেদ ও মোঃ সিদ্দিক আলী সহ প্রকল্পাধীন ৪৪ ইউনিয়নের সকল গ্রাম আদালত সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিদায়ী স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান বলেন, সরকারের নিয়ম অনুযায়ী আমাদের সবাইকে বদলী হতে হয়। এটা আমাদের চাকরী জীবনের একটি নিয়মিত অংশ। চাঁদপুরে আমি দুই বছর দুই মাস কর্মরত ছিলাম। এ সময়ে আমি আপনাদের সাথে কাজ করতে পেরে খুবই আনন্দিত। মাঠ পর্যায়ে প্রকল্পের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি অনেক কিছু শিখতেও পেরেছি। আসলে দেশের উন্নয়নের জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। এখন দেশের প্রশাসন জনবান্ধব। জনগণের কল্যাণে জেলা ও উপজেলা প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। দেশ ও দশের সেবা করতে পারলে সত্যিই আনন্দ পাওয়া যায়।

অনুষ্ঠানে বিদায়ী স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান, উপসচিবকে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প চাঁদপুর এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃজ্ঞতা প্রকাশস্বরূপ ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন: