হাইমচরে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছে নূর হোসেন পাটওয়ারী

বিশেষ প্রতিনিধি:

হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন নৌকা প্রতীকের প্রার্থী নূর হোসেন পাটওয়ারীসহ নেতা কর্মী ও সমর্থক বৃন্দ। উপজেলার ৩১ টি কেন্দ্রে ১শতটি ইউনিট থেকে চলমান রয়েছে নৌকা মার্কার প্রচার প্রচারনা ।

বুধবার আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ছিত্র তুলে ধরে বাংলাবাজারে গনসংযোগ এবং পথ সভা করেছেন নৌকা প্রতীকের প্রার্থী নূর হোসেন পাটওয়ারী। পরে নয়ানী এবং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ সম্মুখে গনসংযোগ শেষে পথ সভায় বক্তব্য রাখেন তিনি।

সন্ধা ৭ টায় কমলাপুর গ্রামে উপজেলা যুবলীগ সাবেক সভাপতি আতিকুর রহমানের আয়োজীত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পথসভায় তিনি বলেন, আমি আপনাদের হাতে তৈরি হওয়া নূর হোসেন পাটওয়ারী । আপনারা আমার পাশে আছেন বলেই গত ৫ বছরে ডা. দীপু মনির হাত ধরে হাইমচরের উন্নয়ন করতে পেরেছি। আমি বিশ্বাস করি আওয়ামীলীগ সরকার ও ডা. দীপু মনির উন্নয়নের ধারাকে চলমান রাখতে আপনারা আমাকে এবারও ভোট দিয়ে বিজয়ী করবেন। উন্নয়নের মার্কা নৌকা, তাই উন্নয়নের স্বার্থে অবশ্যই নৌকাকে বিজয়ী করতে হবে।

এ ছাড়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহজান মিয়া ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী গাজীপুর ইউনিয়নে দিনব্যাপী গনসংযোগ, পথসভা ও ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ভোট প্রার্থনা করেন। এছাড়া চরভৈরবী ইউনিয়নে ১ নং ওয়ার্ডে নুকুল বাড়ীতে, আলগী দক্ষিন ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আখন বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাফিজ আহমেদ মাষ্টারসহ জেলা আওয়ামীলীগ, মহিলা লীগ নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: