বিশেষ প্রতিনিধি
হাইমচর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জেআর ওয়াদুদ টিপু। ৬ অক্টোরব রবিবার সন্ধায় উপজেলার তেলির মোড় জগন্নাথ মন্দির এবং কমলাপুর দূর্গাদেবী মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
কমলাপুর দূর্গাদেবী মন্দিরে জাতীয় পর্যায়ে নৃত্যে ১ম স্থান অধিকারী দোলা দাস দেওয়ানকেও তিনি শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, হাইমচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সেফালি, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, এমএ বাশার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডা. হাফিজ আহমেদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মো. আতিকুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, যুগ্ম আহ্বায়ক এসএম আল মামুন সুমনসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।