হাইমচর উপজেলা চেয়ারম্যানের শারদীয় শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক:

৬অক্টোবর রবিবার রাত ৮টায় চরভাঙ্গা হাইস্কুল মাঠে দূর্গা পুজা পরিদর্শন কালে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী ভক্তদের উদ্দেশ্যে বলেন শারদীয় উৎসব উদযাপনে আওয়ামীলীগ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আপনাদের পাশে আছে। আপনাদের স্থায়ী মন্দির নির্মান ও স্থাপনে শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরবো, আমি আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের এলাকার শিক্ষা সংস্কৃতি সড়ক ব্রীজ কালভার্ট নির্মান ও উন্নয়নে যে কাজ করেছি তা বিবেচনায়ঠ এনে ডিসেম্বর মাসে আসন্ন উপজেলা নির্বাচনে আমাকে পুনরায় বিজয়ী করে আপনাদের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সুযোগ করে দিবেন। আমি বিগত দিনের ন্যায় আপনাদের সেবা করার জন্য পাশে আছি এবং থাকবো।

উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি এম এ বাশার, হুমায়ুন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক সোহেল হাওলাদার, উপজেলা যুবলীগ সদস্য ইসমাইল আখন, শপিক পাটওয়ারী সহ নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: