হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত নৌকার প্রাথী জিল্লুর রহমান জুয়েল

আনোয়ারুল হক:

হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। সততা, মেধা, যোগ্যতা ও মার্জিত আচরণের কারণে পূর্বেই চাঁদপুর পৌরবাসীর নজর কেড়েছেন অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই যে যেভাবে পেরেছেন শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন পত্রিকার প্রধান খবর ছিলো এটি। চাঁদপুরবাসীর কাছে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল যে জনপ্রিয় তার আরেকবার প্রমাণ পাওয়া গেল।

২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে অ্যাড. জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর আসবেন শুনে শহরের প্রধান প্রধান স্থানে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। সবচে’ অবাক করা বিষয় শুধু চাঁদপুর শহরই নয়, কচুয়া, শাহরাস্তি, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ, মতলব উত্তর, হাইমচরসহ চাঁদপুর সদরের প্রত্যেকটি ইউনিয়ন থেকে মোটর সাইকেল ও মিছিল নিয়ে নেতা-কর্মীরা বাবুরহাট, ওয়্যারলেছ ও বাসস্ট্যান্ড এসে জড়ো হতে থাকে এবং ঘন্টার পর ঘন্টা তাদের প্রিয় অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে উষ্ণ অভ্যর্ত্থনা জানাতে অপেক্ষা করে।

দুপুর সাড়ে ১১টায় অ্যাড. জিল্লুর রহমান জুয়েল বাবুরহাট আসলে মুহুর্তেই হাজার হাজার নেতা-কর্মী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে পুরো এলাকা। এরপর তিনি বাবুরহাট থেকে প্রায় ৬-৭শ’ মোটর সাইকেলের বহরসহ বাসস্ট্যান্ড এসে উপস্থিত হন।

পথিমধ্যে ওয়্যারলেছ মোড়ে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ কাঠের নৌকা ও ফুলের তোরন দিয়ে তারুণ্যের অগ্রদূত অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে স্বাগত জানায়।

হাজার হাজার মানুষের ঢল নিয়ে বাসস্ট্যান্ড থেকে পায়ে হেটে তিনি বিপনীবাগ, চিত্রলেখা মোড় হয়ে নতুন বাজার দিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে উপস্থিত হন।

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলে। অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে পেয়ে অন্যরকম এক ভালোবাসার অনুভূতি প্রকাশ করলো চাঁদপুরের আওয়ামী পরিবার ও জনগণ।

Loading

শেয়ার করুন: