হাজীগঞ্জ প্রতিনিধি ॥
চাঁদপুরের হাজীগঞ্জে শিয়ালের কামড়ে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বারেক বেপারীর শারিরিক অবস্থা সংকটাপন্ন। শনিবার (২৮ জুন) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের বেপারী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, বেপারী বাড়ির বারেক বেপারী (৬০), রনি (২০), জসিম বেপারী (৩০), রেহান উদ্দিন (২০), হাছান বেপারী (১৫), রুবেল হোসেন (৪০), আবু তাহের (৪০), আব্দুল লতিফ (৪০), রুবেল হোসেন (২৮) সহ আরো কয়েকজন।
স্থানীয়রা জানান, ওই গ্রামের গাছগাছালির ভিতরে মাটির ডিবিতে ১৫/২০ টি শিয়ালের বাসা রয়েছে বলে তাদের ধারণা। এ দিন ভোর না হতেই দুটি শিয়াল একত্রিত হয়ে গ্রামবাসীকে কামড়াতে শুরু করে। এতে আহত হয় ৮ জন আহত হন। যার মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম বেপারী ও কবির হোসেন মোল্লা জানান, ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তাতে আসলেই দুটি শিয়াল যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়ে দিয়েছে। তাৎখনিক অনেকে লাঠিসোঁটাসহ হাতের কাছে যা পেয়েছে, তা দিয়ে প্রতিহত করে রক্ষা পায়।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, শিয়ালের কামড়ে বারেক বেপারীর অবস্থা একটু বেশি খারাপ। বন্যপ্রানী আইন রক্ষা করে কিভাবে শিয়ালকে প্রতিহত করা যায় সেটি আমরা গ্রামবাসী মিলে চিন্তা করছি।
উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, শিয়াল ধরে বনে ছেড়ে দেয়া আমাদের কাজ। কিন্তু আমাদের কোন জনবল না থাকাতে তা সম্ভব হচ্ছে না তবে স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে অবমুক্ত করে দেবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন জানান, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি কি করা যায়।
![]()