হাসপাতাল পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বিভাগের বিভাগীয় কমিশনার মো: আবদুল মান্নান চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় তিনি এ পরিদর্শনে যান।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সাথে কুশল বিনিময় করেন, এবং খোঁজ খবর নেন। একই সাথে তিনি মতলবে ছাদ ধসে পড়ে আহত মাদ্রাসা ছাত্রদের খোঁজ খবর নিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শওকত ওসমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ , চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্নিজ ফাতেমা, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সুজাউদৌলা রুবেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও হাসপাতালের নার্স এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। এর পূর্বে তিনি হাসপাতালে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন।

Loading

শেয়ার করুন: