হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এ আর ওয়াজেদ টিপু বলেছেন, সম্ভবত এই দিনটিই সবচেয়ে মজার দিন, যে দিনে খেলাধূলা শেষে পুরস্কার বিতরন করা হয়। চাঁদপুর শহরে মাঠ বলতে এই মাঠটিই রয়েছে। হাসান আলী সপ্রাবি একটি সুনামধন্য বিদ্যালয়। এই বিদ্যালয়ের রেজাল্টও অনেক ভালো। এই বিদ্যালয়ের মাঠের জন্য খোলামেলা বাউন্ডারী দিলে ভালো হবে। অনেক আগেই এই ব্যাপারে আমি বলেছিলাম, কিন্তু কেন হচ্ছে না তা আমি জানি না। বর্তমান সরকার বাংলাদেশের সব’কটি বিদ্যালয়কে ১০তলা করার উদ্যেগ হাতে নিয়েছে। তা অনেক তাড়াতাড়ি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক অভিভাবক রয়েছে যারা নিজের সন্তানের স্কুল ছুটি হওয়ার পর আবার তাদেরকে টিউশনের জন্য নিয়ে যায় টিচারের কাছে। জিপি ৫ পাওয়া যেন আমাদের রোগ হয়ে গেছে।

প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনার সন্তানদের খেলাধূলা করতে দিবেন। তাদেরকে অধিক চাপের মধ্যে রাখবেন না। সবাই বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে এমন কোনো কথা নেই। কেউ কেউ সংস্কৃতিবিদ বা ভালো খেলোয়ারও হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: সফি উদ্দিন আহমেদ।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমা বেগম ও নুরুজ্জামানা কাজলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটল, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আইয়ুব আআলী বেপারী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাসান ইমাম বাদশা প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশমত আরা সাফি বন্যা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক সাইফুদ্দিন বাবু, ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দরা।

এরপূর্বে সকালে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জিবন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হাফেজ আহমেদ, শিক্ষক মো: মালেকসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জুলফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন অসর আঁচল।

Loading

শেয়ার করুন: