নিজস্ব প্রতিদেবক:
চাঁদপুর শহরের ১২৫ নং কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিন ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় কর্তৃপক্ষ বই বিতরণ করেছে। বিদ্যালয়ের দ্বিতীয় তলা শ্রেণিকক্ষে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুল হকের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব কাজী মাহবুবুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ বিপ্লব সরকার স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম।
তিনি তার বক্তব্যে বলেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিচ্ছেন এতে করে ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকদের শিক্ষার প্রতি অনেকটা আগ্রহ বেড়েছে। প্রধান অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মাহবুবুল হক তার বক্তব্যে বলেন চাঁদপুর শহরের এই স্কুলটি অনেক পুরাতন একটি স্কুল চাঁদপুর জেলার অনেক সুনাম ধন্যরা এই স্কুলে লেখাপড়া করে গিয়েছেন। বর্তমানে দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে তারা কর্মরত আছেন।
বিশেষ অতিথি চাঁদপুর সাংবাদিক ফোরামের সভাপতি বিপ্লব সরকার তার বক্তব্যে বলেন,আমরা যদি শিশুদের উচ্ছাস ধরে রাখতে পারি তাহলে তারা জ্ঞানার্জণ করে মানুষ হবে। নতুন ইংরেজি নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা কোমলমতি শিক্ষার্থীরা আজকে থেকে নতুন বইয়ের গন্ধ নিবে। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই তোমরা বছরের প্রথম দিনে বই পেয়েছ। আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনারা শিশুদের প্রতি যত্নবান হবেন। তাদের শিক্ষার বিষয়ে খোঁজ খবর নিবেন। পরে প্রায় ১ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সীমা মজুমদার, সুলতানা রাজিয়া ,আকলিমা আক্তার ও মাফিয়া জাহান অত্যন্ত আনন্দঘন পরিবেশে ছাত্রছাত্রীরা তাদেরবই গ্রহণ করেন। অনেক ছাত্র-ছাত্রী তাদের অভিভাবক সহ উপস্থিত হতে দেখা গিয়েছে।
![]()