কচুয়ায় আইডিইবি’র কমিটি গঠন

আলমগীর তালুকদার:

ইন্সটিটিউসন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ(আইডিইবি) এর কচুয়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী একেএম আব্দুল মোতালেব।

১৪ সেপ্টেম্বর শনিবার কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেনিক ইহ্নটিটিউটের সম্মেলন কক্ষে সর্বসম্মতিক্রমে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমানকে সভাপতি ও কন্সট্রাকশন বিভাগের ইন্সট্রাক্টর প্রকৌশলী খোরশেদ আলম খানকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অনান্য সদস্যরা হল সহ-সভাপতি প্রকৌশলী কাজী জাকারিয়া, যুগ্ম-সম্পাদক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমৃকর্তা মোঃ আশেকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া, অর্থ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যান সম্পাদক মোঃ কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপই’র চীফ ইন্সট্রাক্টর অনিমেষ চন্দ্র সূত্রধর, হুমায়ুন কবির, নুরুস সামছ চৌধুরী, বিভাগীয় প্রধান প্রকৌশলী খোরশেদ আলম, রমেন্দ্র কুমার দাস, জুনিয়র ইন্সট্রাক্টর মামুন মিয়া,প্রতিষ্ঠানের সাবেক ছাত্র উপজেলা ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, প্রমূখ।

শেয়ার করুন: