হাজীগঞ্জ প্রতিবেদক:
চাঁদপুরের হাজীগঞ্জে নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা ই-সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেলাই মেশিন বিতরণ করেন।
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধণমূলক কর্মসূচীর অংশ হিসেবে ৬০ জন জেলের মাঝে উন্নত মানের ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ করা হয়। এ নিয়ে উপজেলায় ১৪’শ জেলের মাঝে বিকল্প আয়বর্ধণমূলক বিভিন্ন উপকরণ ( সেলাই মেশিন, ছাগল ইত্যাদি) বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম পাটওয়ারীর পরিচালনায় ও সহকারি মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন।
![]()