নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে চাঁদপুর সার্কিট হাউজ থেকে একটি রর্্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৈশ্বিক প্রতিযোগিতায় উৎপাদনশীলতা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে এ এসপি হেডকোয়ার্টার মো: আসাদুজ্জামান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, বিসিক চাঁদপুরের ব্যবস্থাপক মোঃ দেলওয়ার হোসেন।
দিবসটি উপলক্ষে ভিডিও ডকুমেন্টরি উপস্থাপন করেন সিনিয়র বৈজ্ঞানিক মৎস্য গভেষনা কর্মকর্তা ফ্লোরা। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান।
বক্তারা বলেন, অধিক মুনাফা লাভের আশায় আজ পেয়াজের বাজার অস্থিতিশীল। সাধারন মানুষের ভোগান্তির কথা সব সময় চিন্তা করতে হবে। চাহিদা অনুযায়ী আমাদের পেয়াজের চাহিদা ৫লক্ষ মে.টন। উৎপাদন বাড়াতে হলে আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। চাঁদপুর উৎপাদনশীলতায় ব্যাপক পরিবর্তন হবে। এটা প্রত্যাশা করছি।