চাঁদপুর শিল্পকলা একাডেমীতে ‘ওল্ড ইজ গোল্ড ’ও সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি :

নতুন কুড়ি সামাজিক সংগঠনের উদ্যোগে বাংলাদেশ চলচ্চিত্রের পুরনো দিনের গান নিয়ে ‘ওল্ড ইজ গোল্ড’ এবং সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, ৭০-৮০’র দশকের ছবিগুলো পরিবারের সদস্যদের নিয়ে দেখা সম্ভব হয়েছে। এখন কিছু কিছু ছবি পরিবার নিয়ে দেখা সম্ভব হয় না। আমরা অবুঝমন, নীল দরিয়া ইত্যাদি নামে অনেক খ্যাতিনামা ছবি দেখেছি। ওইসব ছবি দেখে অনেক সামাজিক পরিবর্তন হয়েছে। পুরনো দিনের ছবিগুলোতে শিখনিয় অনেক কিছু ছিলো। আশা করবো এখন যারা চলচ্চিত্র নিয়ে কাজ করছেন তারা আবারও সুস্থ ধারার চলচ্চিত্র তৈরী করে পুরোন ঐতিহ্য ফিরিয়ে আনবেন।

শরীয়তপুর জেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এবং নতুন কুড়ি ক্রীড়া সংগঠনের উপদেষ্টা জিতু মিয়া বেপারীর সভাপতিত্বে ও সাংবাদিক এম. আর. ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এবং কর্নধার অ্যাড. আবুল কালাম সরকার, সাংস্কৃতিক ব্যাকিত্ব লিটন ভুইয়া, নাট্য নির্দেশক আক্রাম খান, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মাইনুল হোসেন,কৃষি ব্যাংকের কর্মকর্তা আরশাদ খান, আইনজীবী অ্যাডঃ নুরুল হক কমল, সাংবাদিক ও আইনজীবী অ্যাড. ইয়াছিন আরাফাত ইকরাম, সংগীত শিল্পী অ্যাড. বিশ্বজিৎ কর রানা , সাবেক ফুটবলার রাখাল দত্ত , সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী আয়শা আক্তার শ্যামলী প্রমূখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চতুরঙ্গ সাংষ্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, সাংষ্কৃতিক ব্যাক্তিত মো. ইয়াহিয়া কিরণ, সাংবাদিক কে এম মাসুদ সহ অনান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে নতুন কুড়ি সামাজিক সংগঠনের পক্ষ থেকে নাট্যকার আকরাম খান, লিটন ভুঁইয়া, চাঁদপুর কর আইনজীবী সমিতির অডিটর সম্পাদক অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম ব্যাংকার আরাশাদ খান, সাবেক ফুটবলার ফরিদ আহমেদ মনির ও রাখাল দত্ত, কাউন্সিলর মাইনুল ইসলাম, ও বিশ্ব জিত কর রাণা এবং আয়েশা আক্তার শ্যামলীকে সংবর্ধিত অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে স্থানীয় শিল্পী ও নতুন কুড়ির শিল্পীরা পুরনো দিনের গান ও নৃত্য পরিবশেন করেন।

শেয়ার করুন: