মতলব উত্তরে ইউএনও এবং ওসির পূজা মন্ডপ পরিদর্শন

মনিরা আক্তার মনি:

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার ও মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামে ৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এসময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম উপস্থিত ছিলেন।

মন্ডপ পরিদর্শনের সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই লক্ষ্যে বাংলাদেশ ধর্মীয় উৎসবগুলো পালন করা হয়ে থাকে। মাননীয় প্রধামন্ত্রী চান যার যার ধর্ম সে সে সুন্দরভাবে পালন করুক। তাই আমি বলবো সকলে মিলে মিশে পূজা উৎযাপন করবেন। আমরা সকলে মিলে আনন্দ ভাগাভাগি করে সুষ্ঠ সুন্দর মত সকল ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করবো।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ওসি মো. নাসির উদ্দিন মৃধা,পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরশেদুল আলম।

ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অমৃতলাল নাগ, কৃষকলীগের সাধারণ সম্পাদক। এসময় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: