আবদুল কাদির ॥
চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতার মৃত্যু হয়েছে। ২৯ মে রবিবার সকাল ৯ টার দিকে তিনি ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের আলোনিয়া নিজ বাড়ী হইতে ফরিদগঞ্জে আসার পথে পূর্ব আলোনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে মরটসাইকেল স্লীপ করে দূর্ঘটনার শিকার হয়।
তিনি উপজেলার চরমদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের বাসিন্দা। দূর্ঘটনায় কবলিত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য চাঁদপুরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান ছিলেন, দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপি’র সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য লায়ন হারুনূর রশীদ,উপজেলা বিএনপির সমন্বয়ক এম এ হান্নান, উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস, সাধারন সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।